Bangladesh Local Guides Mega Meetup 2026

রেজিস্ট্রেশন চলছে · শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৬

মেগা মিটআপ

সারা দেশের লোকাল গাইডদের সবচেয়ে বড় মিলনমেলা

১৪ নভেম্বর ২০২৬, শনিবার · সকাল ৯:০০Grand Bhawal Resort

মেগা মিটআপ শুরু হতে বাকি

--দিন
--ঘণ্টা
--মিনিট
--সেকেন্ড

আমাদের সহযোগী ও স্পন্সর

গুগলের শুভেচ্ছা বার্তা

Google Local Guides টিমের পক্ষ থেকে

বাংলাদেশ লোকাল গাইডসের ১২ বছর পূর্তির মেগা মিটআপ উপলক্ষে গুগলারদের বিশেষ ভিডিও বার্তা।

“বাংলাদেশ লোকাল গাইডসের ১২ বছরের পথচলা এবং মেগা মিটআপ উপলক্ষে গুগলারদের বিশেষ ভিডিও বার্তা — যা আমাদের কাজের স্বীকৃতি ও আগামী দিনের অনুপ্রেরণা।”
— From the Google Local Guides team

আমাদের পথচলা

বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির টাইমলাইন

২০১৪ সালে UIU-এর একটি ওয়ার্কশপ থেকে ৩০০ মিটআপ ও দেশের সবচেয়ে বড় ম্যাপিং ভলান্টিয়ার কমিউনিটি।

  1. 2014

    যাত্রার শুরু

    ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (UIU) একটি ওয়ার্কশপ দিয়ে বাংলাদেশ লোকাল গাইডসের যাত্রা শুরু। শুরুতে নাম ছিল Bangladesh Insider; গুগলের City Experts প্রোগ্রামের অধীনে গড়ে ওঠা এই কমিউনিটি পরে Local Guides প্রোগ্রামে রূপ নেয়।

    প্রতিষ্ঠা বছর

  2. 2015

    প্রথম বর্ষপূর্তি ও অফিশিয়াল মিটআপ

    ৭ মার্চ Bangladesh Insider প্রথম বর্ষপূর্তি উদযাপন করে। যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয় কমিউনিটির প্রথম অফিশিয়াল মিটআপ, যা স্থানীয় কন্ট্রিবিউটরদের মধ্যে বন্ধন দৃঢ় করে।

    প্রথম অফিশিয়াল মিটআপ

  3. 2016

    ৫০তম মিটআপ

    বাংলাদেশ লোকাল গাইডস ৫০তম মিটআপ আয়োজন করে — একক কমিউনিটি ব্যানারে এই মাইলফলক ছোঁয়া লোকাল গাইডস প্ল্যাটফর্মের প্রথম কমিউনিটিগুলোর একটি।

    ৫০ মিটআপ

  4. 2017

    আন্তর্জাতিক স্বীকৃতি

    ৫০ জন সদস্য নিয়ে ৩ বছর পূর্তি উদযাপন, সাউথ এশিয়া মিটআপ আয়োজন এবং ৫,০০০ সদস্যের মাইলফলক। সান ফ্রান্সিসকোতে Local Guides Summit '17-এ দুই BDLG সদস্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যৌথভাবে পুরস্কার অর্জন করেন।

    ৫,০০০ সদস্য

  5. 2018

    আরও শক্তিশালী, আরও দূরে

    ৬৬ জন সদস্য নিয়ে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন। সান ফ্রান্সিসকোতে Connect Live '18-এ তিন BDLG সদস্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক কমিউনিটি পুরস্কার অর্জন করেন।

    Connect Live '18

  6. 2019

    ১০০তম মিটআপ

    ১০০তম মিটআপ উদযাপন এবং রেকর্ড ১৩৯ জন সদস্য নিয়ে একটি আনঅফিশিয়াল মিটআপ — সে সময়ের অন্যতম বড় সমাবেশ। সান ফ্রান্সিসকোতে Connect Live '19-এ দুই সদস্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আরেকটি আন্তর্জাতিক পুরস্কার জেতেন।

    ১০০ মিটআপ · এক মিটআপে ১৩৯ জন

  7. 2020

    ১৫০ মিটআপ ও Guiding Star

    ৪১ জন সদস্য নিয়ে ১৫০তম মিটআপ উদযাপন, আর এক BDLG সদস্য অর্জন করেন মর্যাদাপূর্ণ Guiding Star 2020 পুরস্কার।

    ১৫০ মিটআপ

  8. 2021

    সাত বছরের কমিউনিটি প্রভাব

    ১১৮ জন সদস্য নিয়ে ৭ম বর্ষপূর্তি। 'Let's Add 500 KM of Roads in Bangladesh' উদ্যোগ এবং BDLG Mapathon 2021 — গুগল ম্যাপসে দেশের সড়ক তথ্য উন্নত করতে একটি ভার্চুয়াল ম্যাপিং আয়োজন।

    ৫০০ কিমি সড়ক

  9. 2022

    Connect Day ও ২০০তম মিটআপ

    Connect Day Bangladesh-এ ১৩৬ জন লোকাল গাইড একত্রিত হন। দুই BDLG সদস্য Guiding Star 2022 স্বীকৃতি পান, আর সুন্দরবনে ৪৭ জন সদস্য নিয়ে উদযাপিত হয় ২০০তম মিটআপ।

    ২০০ মিটআপ

  10. 2023

    অন্বেষণ, শেখা ও সংযোগ

    'Exploring Kaptai's Hidden Gems'-এ স্থানীয় আকর্ষণ নথিবদ্ধ করা, 'Local Guides 101 – Version 2'-এ সদস্যদের কন্ট্রিবিউশন দক্ষতা বাড়ানো, আর BASIS অডিটোরিয়ামে ৫০ জন সদস্য নিয়ে 'Connecting with Connect' মিটআপ।

    Local Guides 101

  11. 2024

    এক দশক ও ২৫০তম মিটআপ

    ১৮৪ জন অংশগ্রহণকারী নিয়ে ১০ বছর পূর্তি — সে সময় পর্যন্ত BDLG আনঅফিশিয়াল মিটআপে সর্বোচ্চ উপস্থিতি। এরপর ২৫০তম মিটআপ, আর টোকিওতে Connect Live '24-এ তিন সদস্যের প্রতিনিধিত্ব।

    ২৫০ মিটআপ · ১৮৪ জন

  12. 2025

    লোকাল গাইডসের ১০ বছর, ম্যাপসের ২০ বছর

    লোকাল গাইডসের ১০ বছর ও গুগল ম্যাপসের ২০ বছর উদযাপন; ৮২ জন সদস্য নিয়ে Connect Live '25 টোকিও অভিজ্ঞতা বিনিময় মিটআপ। বৈশ্বিক #LG10ScavengerHunt-এ চারটি BDLG টিম Top 10-এ, আর সিঙ্গাপুরে Connect Live '25-এ চার সদস্যের প্রতিনিধিত্ব।

    বৈশ্বিক Top 10-এ ৪ টিম

  13. 2026

    ১২ বছর ও ৩০০তম মিটআপ

    সিঙ্গাপুরে Connect Live-এর জন্য নির্বাচিত সদস্যদের নিয়ে ১০ম Connect Day ও Pre-Connect Live '26, এরপর Connect Live অভিজ্ঞতা বিনিময় মিটআপ। ১৪ নভেম্বর কেরানীগঞ্জের গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে উদযাপিত হচ্ছে বাংলাদেশ লোকাল গাইডসের ১২ বছর ও ৩০০তম মিটআপ — আপনিও এর অংশ।

    ৩০০ মিটআপ

ইভেন্ট লোকেশন

কোথায় হচ্ছে মেগা মিটআপ

Grand Bhawal Resort

Bhawal Monoharia, Taranagar, Ati Bazar, Keraniganj, Dhaka 1312

Google Maps-এ দেখুন
দিকনির্দেশনা নিন →

জিজ্ঞাসা

সচরাচর প্রশ্ন

কারা রেজিস্ট্রেশন করতে পারবেন?+

Google Maps-এ Level 5 বা তার বেশি লোকাল গাইডরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন ফি কত এবং কীভাবে দেব?+

কন্ট্রিবিউশন ফি ১,৫০০ টাকা। আসন সীমিত, তাই নির্বাচিত হলে ইমেইলে পেমেন্ট নম্বর ও একটি লিংক পাবেন, যেখানে মোবাইল নম্বর ও ট্রানজেকশন আইডি দেবেন। ফি-র বাইরে স্বেচ্ছায় ডোনেশন করতে পারেন, এটি সম্পূর্ণ ঐচ্ছিক।

সাথে গেস্ট আনতে পারব?+

হ্যাঁ। রেজিস্ট্রেশন ফর্মে গেস্টের ঘরে 'হ্যাঁ' দিয়ে সংখ্যা লিখুন। প্রতি গেস্টের জন্য অতিরিক্ত ১,০০০ টাকা লাগবে, আর গেস্টরা কোনো গিফট বা কিট পাবেন না।

আগের তথ্য কীভাবে আপডেট করব?+

রেজিস্ট্রেশন ফর্মের উপরে আপনার মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে 'তথ্য খুঁজুন' চাপুন — আগের তথ্য চলে আসবে, এডিট করে সাবমিট করুন।

কিটে কী থাকবে?+

ইভেন্ট টি-শার্ট, আইডি কার্ড, স্টিকার, নোটবুক ও স্পন্সরদের উপহার।

রিফান্ড পলিসি কী?+

ইভেন্টের ৭ দিন আগে পর্যন্ত বাতিল করলে ফি ফেরতযোগ্য।